| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শান্তর অনবদ্য সেঞ্চুরি, গলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৭ ১৭:২৫:৪৮
শান্তর অনবদ্য সেঞ্চুরি, গলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

গল টেস্টে মাত্র ৫০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দায়িত্বশীল এবং দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

দুর্দান্ত ব্যাটিংয়ে শান্ত ২০২ বল মোকাবিলা করে তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৭৭ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৪৫ রান। শান্ত ব্যাট করছেন ১০৪ রানে (২১৫ বল), আর মুশফিক অপরাজিত ৯০ রানে (১৫৩ বল)।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। ইনিংসের শুরুতেই ১০ বল খেলে শূন্য রানে ফিরেছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ওপেনার সাদমান ইসলামও হতাশ করেছেন, ৫৩ বলে মাত্র ১৪ রান করে ক্যাচ তুলে দেন।

এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও—৩৩ বলে ২৯ রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটার।

চতুর্থ উইকেটের পতনের পর শান্তর সঙ্গে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। এরপর থেকেই বাংলাদেশ খুঁজে পায় স্থিতিশীলতা। দুজনের মিলে গড়ে তোলেন অনন্য এক জুটি। প্রথম সেশনে ৩ উইকেটে সংগ্রহ হয় ৯০ রান। দ্বিতীয় সেশনে নিজেদের ফিফটি পূর্ণ করেন দুই ব্যাটারই।

ধৈর্য, দক্ষতা আর নিয়ন্ত্রিত আগ্রাসনে সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন শান্ত ও মুশফিক। শেষ পর্যন্ত শান্ত ২০২ বলে তুলে নেন দৃষ্টিনন্দন শতক, যা বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেয় বড় সংগ্রহের পথে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...