| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলো বাণিজ্য মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ২০:০৪:৪৪
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলো বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যূনতম দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৫ সালের কোরবানির মৌসুমে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা।

চামড়ার মূল্য নির্ধারণে স্কয়ার ফিট নয়, পূর্ণাঙ্গ চামড়ার মূল্য নির্ধারণেই জোর দিয়েছে মন্ত্রণালয়, যাতে বিক্রয়ের সময় জটিলতা না থাকে। খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা দরে কেনাবেচা হবে।

চামড়া সংরক্ষণের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার বিনামূল্যে ৩,০০০ টন লবণ সরবরাহ করছে মাদ্রাসা, এতিমখানা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে। এছাড়া সারাদেশে চামড়া সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে তথ্যচিত্র তৈরি এবং ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

ব্যবস্থাপনার অংশ হিসেবে পুলিশের সদর দপ্তরে একটি মনিটরিং সেল খোলা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। বাজারে চামড়ার সরবরাহ ঠিক রাখতে কোরবানির পর প্রথম ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

সরকার আশা করছে, এসব পদক্ষেপের ফলে চামড়ার ন্যায্য মূল্য পাবে এতিম ও দরিদ্র জনগোষ্ঠী, যারা কোরবানির চামড়ার প্রকৃত হকদার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...