| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'শক্তি', প্রস্তুত ভোলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৫ ১৪:০৫:৫৬
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'শক্তি', প্রস্তুত ভোলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ধীরে ধীরে প্রবল রূপ নিচ্ছে। সম্ভাব্য ক্ষয়-ক্ষতি মোকাবিলায় ভোলা জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতি থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। পাশাপাশি গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম এবং পশু চিকিৎসার জন্য ২১টি বিশেষ টিম।

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে রয়েছে ২ লাখ ২০০ একানব্বই মেট্রিক টন চাল, ১ হাজার ১৫টি শুকনো খাবারের প্যাকেট এবং ৬ লাখ ২২ হাজার টাকা নগদ অর্থ—যা দুর্যোগপীড়িতদের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজে লাগানো হবে।

এছাড়া, ঘূর্ণিঝড় ‘শক্তি’কে কেন্দ্র করে জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চর এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...