ইশরাকের শপথ ইস্যু আদালতে, যা বললেন উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক: ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য এড়িয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহামুদ। তিনি বলেন, “বিষয়টি এখন আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।”
তিনি আরও জানান, এ বিষয়ে একটি রিট পিটিশন হয়েছে এবং শুনানিও হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শপথ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। "আইন মন্ত্রণালয় থেকেই আমরা দিকনির্দেশনা পাব। এরপরই সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপদেষ্টা আসিফ বলেন, “সরকার কোনো সিদ্ধান্ত এককভাবে নেয় না। এটি সম্মিলিত প্রক্রিয়া। তাই বিষয়টি নিয়ে আমাকে বা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই। আইনি প্রক্রিয়ায় যা রায় আসবে, সেটিই চূড়ান্ত হবে।”
এ সময় ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। বলেন, “ভারতের নিষেধাজ্ঞায় ভারতেরই বেশি ক্ষতি হবে। তবে আমরা বিকল্প উৎস খুঁজছি। সাময়িক কিছু সমস্যা হলেও, দীর্ঘমেয়াদে এটা আমাদের আত্মনির্ভরতার সুযোগ তৈরি করবে।”
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো কার্যক্রম আইন অনুযায়ী দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং নাশকতা এড়াতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
