| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চীনা জে-১০সি যুদ্ধবিমান কেন কিনছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ১১:১২:১২
চীনা জে-১০সি যুদ্ধবিমান কেন কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে এবার নতুন চমক—চীনের তৈরি আধুনিক জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। পাকিস্তানের পর বাংলাদেশই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ, যারা এই শক্তিশালী যুদ্ধবিমান ব্যবহার করবে।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান জে-১০সি দিয়ে ভারতের রাফায়েল বিমানকে মোকাবিলা করে আলোচনায় আসে। এই যুদ্ধবিমানের কার্যকারিতা চোখে পড়ে চীন ও বাংলাদেশ—দুই দেশের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এটি বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে ১৬টি জে-১০সি কেনার প্রক্রিয়া শুরু করেছে। এগুলো পুরনো এফ-৭ ইন্টারসেপ্টরের জায়গায় আসবে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি শুধু বাংলাদেশকেই নয়, দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে। এটি চীন-বাংলাদেশ সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করা হচ্ছে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...