| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের দাবি: মসজিদ লক্ষ্য করেই ভারতের বিমান হামলা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ১৭:১৮:৪৪
পাকিস্তানের দাবি: মসজিদ লক্ষ্য করেই ভারতের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান দাবি করেছে, ভারতের সাম্প্রতিক বিমান হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ ও আশপাশের আবাসিক এলাকা। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

৬ মে দিবাগত রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে ছয়টি এলাকায় মোট ২৪টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বেশ কয়েকটি হামলা মসজিদে চালানো হয়েছে, যেখানে নামাজ চলছিল। এতে ধর্মীয় স্থাপনা ও সাধারণ ঘরবাড়ি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, হামলা হয়েছে মূলত পাঞ্জাবের আহমদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, সাখারকার এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি এলাকায়। এসব অঞ্চলে মসজিদ ও আশেপাশের জনবসতিকে লক্ষ্য করা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর জবাব দেওয়া হবে। সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রাফাল, মিগ-২১ ও সুখোই রয়েছে।

পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ এবং দুই দেশই সামরিকভাবে উচ্চ সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...