| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারত যুদ্ধবিমান নিয়ে টিকটকে ভুয়া ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৭:৪৩:৩৫
বাংলাদেশ-ভারত যুদ্ধবিমান নিয়ে টিকটকে ভুয়া ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানবাহিনী ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে— এমন দাবিতে ছড়ানো একটি ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্য প্রকাশ পেয়েছে।

সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—বাংলাদেশ বিমানবাহিনী ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভিডিওটি প্রায় ২৩ লাখ বার দেখা হয়েছে এবং এতে ৯৩ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।

তবে ৫ মে রিউমর স্ক্যানার টিমের এক অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে ব্যবহৃত ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা, বাস্তব কোনো ঘটনার নয়।

ছবিটি প্রথম দেখা যায় ‘USMC’ নামের একটি ইউটিউব চ্যানেলে, ২০২৩ সালের ১৮ অক্টোবর প্রকাশিত এক ভিডিওর থাম্বনেইলে। একই ছবি পরে আরও দেখা যায় ‘Milsim AK47’ ও ‘MRL TROOPS’ নামের চ্যানেলগুলোতে, যেগুলো মূলত ওয়ার-সিমুলেশন গেমভিত্তিক ভিডিও তৈরি করে।

এই চ্যানেলগুলোর ভিডিও শিরোনামে যুদ্ধের দাবি থাকলেও, চ্যানেলগুলোর 'অ্যাবাউট' অংশে স্পষ্টভাবে বলা আছে তারা গেমভিত্তিক কনটেন্ট প্রকাশ করে। একটি ভিডিওর বিবরণে 'Playing Arma 3' কথাটিও উল্লেখ আছে, যা একটি ওয়ার-সিমুলেশন ভিডিও গেম।

আলোচিত ছবিটি যে এআই তৈরি, তা নিশ্চিত করতে চিত্রটি পরীক্ষা করা হয় AI কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Sightengine-এ। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি ৯৯ শতাংশ সম্ভাবনায় কৃত্রিমভাবে তৈরি।

বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ সত্যিই ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতো, তাহলে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে উঠত। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।

এই ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুধু জনমনে ভ্রান্ত ধারণা তৈরি করে না, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...