| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কত সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১১:০৪:২৫
কত সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার কোরবানি ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেকেই প্রশ্ন করেন—কার ওপর কোরবানি ওয়াজিব? কত টাকা বা সম্পদের মালিক হলে একজন মুসলমানের জন্য কোরবানি ফরজ হয়ে যায়?

ইসলামি শরিয়ত অনুযায়ী:প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী ও মুকিম (অর্থাৎ ভ্রমণে নয়) এমন মুসলিম নারী-পুরুষ—যিনি ঈদের দিনগুলোতে প্রয়োজনের অতিরিক্ত নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হবেন, তার ওপর কোরবানি ওয়াজিব হয়।

নেসাব বা সম্পদের পরিমাণ কত

স্বর্ণ – সাড়ে ৭ ভরি (প্রায় ৮৭.৫ গ্রাম)

রুপা – সাড়ে ৫২.৫ ভরি (প্রায় ৬১২ গ্রাম)

অথবা রুপার সমমূল্যের যেকোনো সম্পদ (বর্তমানে আনুমানিক ৫৫,০০০ টাকা)

যদি কারও কাছে স্বর্ণ-রুপা, নগদ অর্থ, অতিরিক্ত জমি-বাড়ি, অলঙ্কার, ব্যবসার পণ্য বা অপ্রয়োজনীয় আসবাবপত্র থাকে এবং সব মিলিয়ে উল্লিখিত পরিমাণে পৌঁছে—তবে তার ওপর কোরবানি ওয়াজিব হয়।

কোরবানির জন্য সম্পদের ওপর এক বছর পার হওয়া জরুরি নয়। বরং ঈদের সময় এই পরিমাণ সম্পদ আপনার হাতে থাকলেই কোরবানি করা বাধ্যতামূলক হয়ে যায়।

রাসুলুল্লাহ (সা.) কখনও কোরবানি ছাড়েননি এবং কোরবানি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়াকে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। এ কারণে যারা সামর্থ্য রাখেন, তাদের অবশ্যই কোরবানি করা উচিত।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...