| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

চীনের বুলেট ট্রেন আনছেন ড. ইউনূস, তাকিয়ে দেখবে মোদী-হাসিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ২২:০৭:৪৮
চীনের বুলেট ট্রেন আনছেন ড. ইউনূস, তাকিয়ে দেখবে মোদী-হাসিনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের পথে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন নির্মাণের কাজ। আধুনিক যোগাযোগের এই প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে চীন।

প্রকল্প অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন মাত্র ৫৫ মিনিটে চলাচল করবে। ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতির ট্রেন এই রুটে ছয়টি প্রধান স্টেশনে থামবে—ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম। প্রতিদিন হাজারো যাত্রী এ সেবার সুবিধা পাবেন।

প্রকল্পের আওতায় শুধু রেললাইন নয়, প্রতিটি স্টেশন কেন্দ্রিক এলাকায় গড়ে তোলা হবে নতুন শিল্পাঞ্চল। এর মাধ্যমে কর্মসংস্থান হবে হাজারো মানুষের, তৈরি হবে নতুন ব্যবসায়িক সম্ভাবনা।

এই বুলেট ট্রেন প্রকল্প প্রথম আলোচনায় আসে ২০১৭ সালে, যখন চীনের সহায়তায় সম্ভাব্যতা যাচাই, নকশা ও কাগজপত্র প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে সে সময় রাজনৈতিক ও কূটনৈতিক কারণে প্রকল্পটি থেমে যায় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার কারণে তৎকালীন সরকার চূড়ান্ত অনুমোদন থেকে পিছিয়ে আসে।

বিশ্লেষকদের মতে, আগের সরকার নানা কারণে প্রকল্পটি বাস্তবায়নে পিছপা হলেও নতুন সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করেছে। এতে প্রতিবেশী দেশ ভারতও বিষয়টি গভীর নজরে রাখছে, কারণ দক্ষিণ এশিয়ায় চীন ও বাংলাদেশের ঘনিষ্ঠতা একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা দিচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, অর্থনীতি, শিল্প এবং কর্মসংস্থানে বিপ্লব ঘটাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতেই দেশের মানুষ আশাবাদী—বুলেট ট্রেনের গতি যেন বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...