| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫, আহত ৮০০

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ০৮:৪১:০০
ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫, আহত ৮০০

নিজস্ব প্রতিবেদক: ইরানের আধুনিক শহর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর বরাতে জানা যায়, শহীদ রাজি বন্দরে হঠাৎ ঘটে এই বিস্ফোরণটি।

বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনের ছাদ ও জানালা উড়ে গেছে, ধ্বংস হয়েছে গাড়িও। এমনকি ৫০ কিলোমিটার দূর থেকেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাসনিম নিউজ জানায়, আহতদের বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে সিরাজ শহরে পাঠানো হয়েছে। সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ছোট আগুন থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। তীব্র গরম ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে বিস্ফোরণের ভয়াবহতা বেড়ে যায়।

বিস্ফোরণের কারণ নিয়ে নানা গুজব ছড়ালেও ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তাঁর মতে, কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হবে। বিস্ফোরণটি ছিল এতটাই শক্তিশালী যে আশেপাশের এলাকা কাঁপিয়ে তোলে এবং একাধিক বিস্ফোরণ পরপর ঘটে।

আসিফ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...