| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাসিনা মারা গিয়েছেন গুজব নাকি সত্য

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১৭:৩৭:০১
হাসিনা মারা গিয়েছেন গুজব নাকি সত্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোড়ন সৃষ্টি করেছে। বিবিসি, ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি, এবং কলকাতার আনন্দবাজার পত্রিকাসহ বেশ কিছু আইডি এবং ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে— "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেঁচে নেই।"

শুধু তাই নয়, দেশের একটি পত্রিকাতেও হাসিনার মৃত্যুর ব্যাপারে একটি কার্ড প্রকাশ করা হয়েছে। তবে, প্রশ্ন হচ্ছে— সত্যিই কি মারা গেছেন স্বৈরাচারী হাসিনা?

৫ আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান হাসিনা। কিন্তু দিল্লিতেও তিনি দেশের অস্থিতিশীলতা তৈরির কাজ অব্যাহত রাখেন। যখন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে, তখন হাসিনা দেশে অস্থিরতা ছড়ানোর জন্য গুজবের আশ্রয় নেন।

তবে, এইবার গুজব ছড়িয়ে সন্ত্রাসী খ্যাত হাসিনা নিজেই গুজবের শিকার হয়ে গেছেন। আন্তর্জাতিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান "রিউমার স্ক্যানার" জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার যেসব কার্ড বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এই সংবাদ মাধ্যমগুলোর পেইজে এমন কোনো তথ্য প্রচার করা হয়নি। অর্থাৎ, এটি শুধুমাত্র গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার আরো জানায়, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট, এবং মেয়ে সামা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্টও যাচাই করা হয়েছে। কিন্তু সেখানে শেখ হাসিনার মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

এটা আগে ২৬ ফেব্রুয়ারি হাসিনার মৃত্যুর খবর ছড়িয়েছিল। সেবার বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার দাবি করা হয়। একটি স্ক্রিনশটে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে— "শোক সংবাদ: দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে নেই।"

ফারিন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...