| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাকার অবস্থা আজ বেশ খারাপ

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৮ ১১:৩৬:৩৪
ঢাকার অবস্থা আজ বেশ খারাপ

বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই ঢাকার অবস্থান শীর্ষে থাকে, আর আজও তার ব্যতিক্রম ঘটেনি। ১৭৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান পঞ্চম। বায়ুর মান অনুযায়ী, এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

শনিবার (৮ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময়ের মধ্যে ২৩৬ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯১ স্কোর)। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে মিশরের রাজধানী কায়রো, আর চতুর্থ স্থানে রয়েছে চীনয়ের রাজধানী বেইজিং, যার স্কোর ১৭৭।

সাধারণত, একটি শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, তা জানাতে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়।

এছাড়া, স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় মনে করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে বায়ু অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...