| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের কল লিস্টে শুধু নায়িকা ও মডেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৮ ১০:৩৬:৫৪
ওবায়দুল কাদেরের কল লিস্টে শুধু নায়িকা ও মডেল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকা এবং মডেলদের ছবি ভাইরাল হওয়া একেবারে স্বাভাবিক ঘটনা ছিল। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা এবং সমালোচনা চলত।

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচুত হওয়ার পর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ওবায়দুল কাদেরও গা ঢাকা দেন। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে।

এতদিন পর, ৫ই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি উন্মুক্ত হয়। ওইদিন দুপুর ২:৪২ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে। এর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায় তার একটি কল লিস্ট। ওই কল লিস্টের ভিত্তিতে জানা যায় যে, ৫ই আগস্টের আগে এবং পরবর্তী দুই মাসে তিনি অসংখ্য নম্বরে ফোন করেছেন।

এত সংখ্যক নায়িকা, মডেল এবং অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি সামনে আসে। কল লিস্টের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে, যেমন নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, এঞ্জেনা এলিন, এবং আরও অনেক মডেল ও নায়িকা। এছাড়া, ময়মনসিংহের নেত্রী কবিতাও তার সঙ্গে যোগাযোগ করেছেন।

ওবায়দুল কাদেরের কল লিস্টের কিছু সিরিয়াল কপি প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়ার নির্ঝর। তিনি জানান, কল লিস্টের নম্বরগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এসব নম্বর ট্রু কলারসহ বিভিন্ন মাধ্যমে যাচাই করা হচ্ছে, এবং মনোয়ার আলমও এই কাজটি করছেন।

মনোয়ার আলম আরো লেখেন, "ওবায়দুল কাদেরের কল লিস্ট পর্যালোচনা করে দেখলাম, ফোনে তিনি কম কথা বলতেন, কিন্তু তার ফোন লিস্টে এত সব নায়িকা ও মডেলদের নাম্বার কেন? তারা কি রাজনীতি শেখাচ্ছিলেন?"

এছাড়া, দেশজুড়ে একাধিক স্থান থেকে খবর ছড়িয়ে পড়েছে যে, ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, কিন্তু তার কোনো হদিস মেলেনি। গুঞ্জন আছে যে, অন্যান্য নেতাদের মতো ওবায়দুল কাদেরও দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...