ওমরাহ যাত্রীদের মেনিনজাইটিস টিকা নিয়ে নতুন বার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর
সৌদি আরবে ভ্রমণের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। তাই ওমরাহ বা পবিত্র হজ পালন কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার জন্য বাংলাদেশি যাত্রীদের বিমানবন্দরে এই টিকার সনদ দেখাতে হবে এবং তা ভ্রমণকালে সঙ্গে রাখতে হবে। রোববার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ থেকে সৌদি আরব যাত্রা করতে ইচ্ছুকদের জন্য মেনিনজাইটিস টিকা নিতে করণীয় জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর অনেক বাংলাদেশি নাগরিক ওমরাহ এবং ভিজিট ভিসায় সৌদি আরব যান। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যেসব যাত্রী ওমরাহ ভিসায় বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন এবং টিকার সনদ আন্তর্জাতিকভাবে যাচাই করার জন্য তাদের এমআইএস (MIS) সিস্টেম, Vaxepi (vaxepi.gov.bd) প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন। সনদে কিউআর কোড থাকবে, যা দিয়ে টিকার তথ্য স্ক্যান করে আপডেট করা যাবে এবং এটি আন্তর্জাতিকভাবে যাচাই করা যাবে।
এছাড়া, সৌদি আরব গমনেচ্ছুদের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে:
১. ওমরাহ এবং ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার যাত্রীদের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।
২. এক বছরের কম বয়সী শিশুদের জন্য মেনিনজাইটিস টিকা নেওয়া প্রয়োজন নয়।
৩. মেনিনজাইটিস টিকা দুই ধরনের। Meningococcal quadrivalent (ACYW-135) Polysaccharide Vaccine দিলে সনদ তিন বছর এবং Meningococcal quadrivalent (ACYW-135) Conjugated Vaccine দিলে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
৪. টিকার সনদে অবশ্যই ব্যক্তির পরিচয়, টিকার নাম, ধরন এবং গ্রহণের তারিখ সঠিকভাবে উল্লেখ থাকতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
৫. সৌদি আরবে ওয়ার্ক ভিসায় যাওয়ার যাত্রীদের এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর কিছু সুপারিশও করেছে:
১. ওমরাহ ও ভিজিট ভিসায় গমনকারী যাত্রীরা নিজের ব্যয়ভারেই ভ্যাকসিন সংগ্রহ করবেন এবং কোল্ড চেইন বজায় রেখে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলো থেকে টিকা গ্রহণ করবেন।
২. সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলো থেকে ভ্যাকসিন গ্রহণ করার পর সনদ গ্রহণ করবেন।
৩. উক্ত সনদ ডিজিটালভাবে এমআইএসের Vax EPI সিস্টেমে আপলোড করতে হবে।
এই নির্দেশনা অনুসরণ করে সৌদি আরব যাওয়ার জন্য টিকা গ্রহণ করতে হবে যাত্রীদের, যাতে তাদের ভ্রমণ নির্বিঘ্ন এবং নিরাপদ হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
