হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, দেখে নিন ফলাফল
ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে এসে যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো তারা। ঘরের মাঠে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিল সফরকারী আয়ারল্যান্ড।
সিলেটের চায়ের দেশে প্রথম দুটি ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য শেষ ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশাজনক। নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ের মধ্য দিয়ে বড় স্কোরের আশা দেখা দিলেও, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে একসময় জয় থেকে তারা অনেকটা দূরে চলে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নেয় আইরিশ মেয়েরা।
শেষ ১২ বলে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ২১ রান। হাতে ছিল ৬টি উইকেট। ১৯ তম ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার, যা ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। এরপর ৬ বলেই ১৫ রান তাড়া করতে হতো আয়ারল্যান্ডকে, যা মোটেও সহজ টার্গেট ছিল না।
তবে শেষ ওভারে বল হাতে নেন স্বর্ণা আক্তার। প্রথম বলেই রান আউটের ফাঁদে পড়েন আর্লিন কেলি। কিন্তু এরপর পরপর তিনটি চার মারেন ডেলানি, যা দিয়ে বাংলাদেশের সব আশা শেষ করে দেন তিনি। ডেথ ওভারে স্বর্ণার বাজে বোলিং, দৃষ্টিকটু ফিল্ডিং এবং জ্যোতির নেতৃত্বের কিছু ভুল সিদ্ধান্ত বাংলাদেশের পরাজয়ের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
এ বছরই প্রথম নয়, এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে (৩-০) হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই এসেছে ঘরের মাঠে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সোবহানা ও মুরশিদা ৩৩ রান যোগ করলেও, ইনিংসের চতুর্থ ওভারে মুরশিদা ১২ বলে ১২ রান করে আউট হয়ে যান।
ওয়ান ডাউনে নামা শারমিনের সঙ্গে সোবহানার পার্টনারশিপ দারুণ জমে ওঠে, ৫৮ বলে ৭১ রান যোগ করে তারা। কিন্তু শারমিন ৩৪ রান করে আউট হলে, এই জুটি ভেঙে যায়। সোবহানা ৪৫ রান করে আউট হন। এরপর আর কোনো ব্যাটারই দ্রুত রান তুলতে পারেননি। শেষের দিকে ২৮ বলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ১৬ রান তুলতে পারে।
প্রেন্ডারগাস্ট ২২ রানে ৪ উইকেট নেন, আর ম্যাগুয়ের ২ উইকেট শিকার করেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
