তামিমকে নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে টাইগাররা, কপাল পুড়লো যাদের
টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশের পর, টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুত বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিতভাবে ভালো পারফর্ম করতে পারেনি, তবে ভারতের বিপক্ষে এই সিরিজে সফল হওয়ার প্রত্যাশা করছে তারা। তাই স্কোয়াডে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন সৌম্য সরকার।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ওপেনিং করা প্রায় নিশ্চিত। তবে চমক হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকেও। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যাবে তিন নম্বরে। চারে খেলবেন তাওহিদ হৃদয়, আর পাঁচ নম্বরে দেখা যাবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।
ফিনিশার হিসেবে ছয় নম্বরে খেলবেন জাকের আলী অনিক, যিনি দলের শেষের দিকে দ্রুত রান তুলতে ভূমিকা রাখবেন। সাত নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য সহায়তা করবেন।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই তিনজনের ওপর ভর করেই গতি আক্রমণ সাজাবে বাংলাদেশ। স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গে থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকবেন।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায়।
প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
