| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দেউলিয়ার পথে মালদ্বীপ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৫ ০৯:৫৯:০১
এবার দেউলিয়ার পথে মালদ্বীপ

ডলারের রিজার্ভ কমে যাওয়ায় ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বর্তমানে অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। সম্প্রতি বিনিয়োগকারীদের মধ্যে সরকারি সুকুক বন্ড বিক্রির হিড়িক এই সংকটকে আরও তীব্র করেছে। মালদ্বীপের অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন যে, যদি সুকুক বন্ডের বিক্রির এই প্রবণতা অব্যাহত থাকে, তবে দেশটি দেউলিয়া হওয়ার পথে চলে যেতে পারে।

সুকুক, যা ইসলামী বন্ড হিসেবে পরিচিত, শরিয়া আইন মেনে তৈরি হয় এবং প্রধানত ইসলামিক দেশগুলোতে ব্যবহৃত হয়। গত এক দশকে সুকুকের আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়েছে। কিন্তু চলতি সপ্তাহে মালদ্বীপে সুকুকের মূল্য ৭০ শতাংশ কমে যাওয়ার পর বিনিয়োগকারীরা ব্যাপকভাবে বন্ড বিক্রি করতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপের রিজার্ভ কমে যাওয়াই সুকুকের মূল্য হ্রাসের মূল কারণ।

ডান্সক ব্যাংকের পোর্টফোলিও ব্যবস্থাপক সোয়েরেন মোয়ার্চ বলেছেন, “আমাদের ব্যাংকে সুকুক বন্ডের একটি বড় অংশ আমরা গ্রীষ্মের শুরুতে বিক্রি করতে পেরেছিলাম। কিন্তু ডলারের রিজার্ভ কমে যাওয়ার পর থেকে বিনিয়োগকারীরা সুকুক বিক্রি শুরু করেছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে মালদ্বীপের বিদেশি মুদ্রার রিজার্ভ দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং সরকারকে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে বিপদে পড়তে হতে পারে।”

মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক ২৪ জুন এক বিবৃতিতে জানিয়েছে, এক বছর আগে দেশটির রিজার্ভ ছিল ৭০ কোটি ডলার, যা এখন কমে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ ডলারে। সংকটের মাত্রা আরও বাড়ছে কারণ, এই অর্থের বড় অংশ বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যবহার করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান রিজার্ভ থেকে মালদ্বীপ সর্বাধিক ৪ কোটি ৫০ লাখ ডলার ব্যবহার করতে পারবে। অন্যদিকে, যদি সুকুকের সব বিনিয়োগকারী তাদের বন্ড বিক্রি করে দেন, তবে মালদ্বীপকে ২০২৬ সাল পর্যন্ত ৫০ কোটি ডলার পরিশোধ করতে হবে। ডলারের মজুত রক্ষা করতে ইতোমধ্যে ব্যাংকগুলো গ্রাহকদের ডলার ক্রয়-বিক্রয়ে বিধিনিষেধ আরোপ করেছে।

মালদ্বীপের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনের উৎস হচ্ছে পর্যটন, যেখানে প্রতি বছর অনেক ভারতীয় পর্যটক আসেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষা দ্বীপ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের প্রতি বিরূপ মন্তব্য ও সমালোচনার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে মালদ্বীপের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...