| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিন তিশাকে নিয়ে বেড়িয়ে এল নতুন রহস্য

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৬ ২০:৫৬:১১
তানজিন তিশাকে নিয়ে বেড়িয়ে এল নতুন রহস্য

আজ সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর পাওয়া গেছে। রাজধানীর রাজারবাগের নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের পর চিকিৎসক তাকে চিকিৎসা শেষে বাসায় ফেরার অনুমতি দেন। বর্তমানে সুস্থ আছেন তানজিন তিশা। অভিনেতা সমিতির সাধারণ সম্পাদক রওনক হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসায় ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন তিনি। সেই স্ট্যাটাস শেষ হলে ইংরেজিতে লেখা হয় ‘মুশফিক আর রহমান’ নামটি। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে এই পোস্টে তিশার নাম কেন? তবে এর উত্তর এখনো পাওয়া যায়নি। তবে নেটিজেনদের একাংশই বলছেন লেখাটি ফারহানের । এ নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।

এর আগে তিশা তার স্ট্যাটাসে লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সুস্থ।

আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এ রকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)।

যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...