ভক্তদের জন্য খুশির’ বার্তা দিলেন মেসি
ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা শেষবার ২০২১ সালের জুলাইয়ে দেখা হয়েছিল৷ কোপা আমেরিকার ফাইনালে সেলেকাওদের ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দুই দলের আর দেখা হয়নি।
তবে, ২০২২ সালের জুনে ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হওয়ার কথা ছিল। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের মধ্যে বিরোধের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
কাতারে সর্বশেষ বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন ফুটবল ভক্তরা। দুই দলের ভক্তরা ভেবেছিলেন বিশ্বকাপের ফাইনালে দেখা হবে মেসি-নেইমারের। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।
অবশেষে আবারও ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল প্রেমিরা। আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসি-নেইমাররা। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে কথার লড়াইও।
আগামী ২২ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের পঞ্চম ম্যাচ।
এই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল। ম্যাচটিতে অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরেছেন লিওনেল মেসি। নিজ দেশে ফিরেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এলএম টেন। মেসির ওই ছবির ব্যাকগ্রাউন্ডে বিশ্বকাপ উদযাপনের মুহূর্তের ছবি। যার ক্যাপশনে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘সবসময় ফিরে আসতে পেরে খুশি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
