| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

উভয় সংকটে ভারতীয় ক্রিকেটার মোহাম্মাদ শামি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১১ ১২:৪৭:২৫
উভয় সংকটে ভারতীয় ক্রিকেটার মোহাম্মাদ শামি

বিয়ের প্রস্তাবে ক্ষুব্ধ শামির স্ত্রী হাসিন

চলতি ক্রিকেট বিশ্বকাপে মোহাম্মদ শামির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল ঘোষ তাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকেই নেটিজেনদের চর্চায় তিনি। তবে পায়েলের প্রস্তাবে শামি সাড়া না দিলেও অভিনেত্রীর ওপর ভীষণ ক্ষুব্ধ ক্রিকেটারের স্ত্রী হাসিন। পায়েল একটি নতুন পোস্টে উত্তর দিয়েছেন।

পায়েল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিল দুবা তেরে পেয়ার ম্যায়।'অভিনেত্রীর এমন পোস্ট দেখে চটেছেন ক্রিকেটারের স্ত্রী হাসিন। তিনি বলেন, কেউ কিছু না জেনেই সব লিখছে।

এদিকে সত্যিই কী তিনি শামির প্রেমে হাবুডুবু খাচ্ছেন পায়েল? যে কারণে বিয়ের প্রস্তাবী দিয়ে বসলেন শামিকে।এ প্রসঙ্গে পায়েল বলেন, বিষয়টি মোটেও সেরকম নয়। আসলে আমি শামির খেলা দেখে এতটাই উপভোগ করেছি যে আমি উত্তেজনায় লিখেছিলাম।

অন্যদিকে, শামির স্ত্রী পায়েলকে যেভাবে আঁকড়ে আছেন, সে প্রসঙ্গে পায়েল বলেন, শামির ব্যক্তিগত জীবনে আমার কোনো আগ্রহ নেই। আমি তার খেলা দেখে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছি।

এর আগে সোশ্যাল মিডিয়ায় পায়েল লিখেছিলেন, শামি, তুমি তোমার ইংরেজিতে উন্নতি কর। আমি তোমাকে বিয়ে করতে রাজি।

এরপর থেকেই সবার নজরে আসেন পায়েল। পায়েলের টুইট ভাইরাল হওয়ার সাথে সাথে লোকেরা তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে।

পায়েল ১৯৯২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি নিয়ে সেন্ট পলস মিশন স্কুল থেকে স্নাতক হন। এরপর পায়েল অভিনয়ের জন্য মুম্বাই চলে যান।

সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে দেখা করেন পায়েল। পায়েল তার 'প্রয়াণম' ছবিতে অভিনয় করেছেন। পরবর্তীতে 'বর্ষাদারে', 'উসরাভেলি', 'মিস্টার রাসকেল', 'প্যাটেল কি পাঞ্জাবি শাদি'র মতো সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...