| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরুকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৮ ১১:০৫:০৬
হাথুরুকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজ

এশিয়া কাপ শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে গেছেন অস্ট্রেলিয়া। পারিবারির জরুরি প্রয়োজনে ছুটি নিয়েছেন তিনি।

বিসিবি থেকে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে থাকছেন না হাথুরুসিংহে। শেষ ম্যাচের দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কারণ ২৬ সেপ্টেম্বর ওই ম্যাচ শেষ করার পরদিন ভারতের গৌহাটিতে যাবেন সাকিব আল হাসানরা। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচ দুটি হবে আসামের এ ভেন্যুতে।

হাথুরুসিংহে না থাকলে প্রধান কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ নিক পোথাস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও ভারপ্রাপ্ত প্রধান কোচ থাকবেন তিনি। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজটি।

এ সিরিজ খেলতে কিউইরা এখন ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুশীলনও করবে তারা। বাংলাদেশ দল অনুশীলন করবে ২০ সেপ্টেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...