| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

একাধিক চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ০৭ ১৬:৩২:১১
একাধিক চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের দলে ছিলেন না রশিদ খান। তৃতীয় ম্যাচের দলে ফিরলেও বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের ঘোষিত দলে সুযোগ পাননি আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার। আগামী ১৪ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। লম্বা বিরতির পর ৫, ৮, ১১ জুলাই চট্টগ্রামে হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।

ঢাকাতে টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর সিলেটে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১৪ ও ১৬ জুলাই সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রথম দফায় টেস্ট ম্যাচের জন্য আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা।

এর আগে, রোববার (৪ জুন) দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পান শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ।

ঘোষিত দলে সুযোগ পাওয়া দিপুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে। অন্যদিকে, ২০ বছর বয়সী মুশফিককে বেশ প্রতিভাবান মনে করছেন নির্বাচকরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন তিনি।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...