| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোনালদোর গোল, শেষ হলো আল নাসরের ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ২৯ ০৯:৩৫:২০
রোনালদোর গোল, শেষ হলো আল নাসরের ম্যাচ

শুক্রবার দিবাগত রাতে আল-রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এ ম্যাচে প্রতিপক্ষের জালে একের পর এক চারটি বল জড়িয়েছেন রোনালদো-গারিবরা।

আল-রায়েদের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল। যদিও ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে নাসর।

এদিন গোলের যাত্রাটা করেন রোনালদো নিজেই। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় তিনি দলের লিড এনে দেন। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম।

তবে রোনালদোর এই অনন্য ফুটবলীয় প্রদর্শন এমন সময়ে হলো, যখন তাকে ক্লাবে সাইন করানো প্রেসিডেন্টই পদত্যাগ করে বসেছেন। একইসঙ্গে পর্তুগিজ তারকাকে দলে এনে প্রতারিত অনুভূত হওয়ার অভিযোগও করেন আল-মুয়াম্মার। যদিও আল-নাসর তার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সদ্য পদত্যাগ করা মুসাইলি আল-মুয়াম্মার বলছেন, ‌‘জীবনে আমি মাত্র দু’বার প্রতারিত হয়েছি। প্রথমবার তিনটি কাবাব চাওয়ার পর তারা আমাকে দুটি দেয়, আর দ্বিতীয়টি হচ্ছে যখন আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে আল-নাসরে সাইন করাই।’

এদিকে আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...