| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মেসি-রোনাল্ডো ম্যাচের এক টিকিটের দামই ২২ কোটি টাকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৩ ১৯:৫৭:৩৩
মেসি-রোনাল্ডো ম্যাচের এক টিকিটের দামই ২২ কোটি টাকা

পিএসজির প্রতিপক্ষ হিসাবে নামবে আল হিলাল, আল নাসেরের বাছাই একাদশ। সেই ম্যাচ ঘিরেই এখন সৌদিতে ধুন্ধুমার উত্তেজনা। সেই ম্যাচের এক বিশেষ টিকিট কেনার জন্যই সৌদির এক ব্যবসায়ী ১০ মিলিয়ন রিয়াল (২.৬৬ মিলিয়ন মার্কিন ডলার) দিয়ে টিকিট কিনলেন। ভারতীয় মুদ্রায় যে টাকার পরিমাণ প্রায় ২২ কোটি টাকার কাছাকাছি।

বিশেষ এই টিকিটের নাম করণ করা হয়েছে ‘বিয়ন্ড ইমাজিনেশন’। পিএসজি তো বটেই আল হিলাল এবং আল নাসেরের যে বাছাই একাদশ ম্যাচে নামবে তাঁদের সকলের স্বাক্ষর থাকবে এই টিকিটে। এই টিকিট যিনি ক্রয় করবেন তিনি ম্যাচের পর জয়ী দলের সঙ্গে সেলিব্রেশনে যেমন অংশ নিতে পারবেন তেমনই ব্যক্তিগতভাবে লকাররুমে গিয়ে মেসি, রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ সারতে পারবেন।

সৌদি সরকারের বিনোদন বিভাগের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, রিয়েল এস্টেট গ্রুপ ‘একোয়ার ওয়ান’-এর জেনারেল ম্যানেজার মুশরেফ আল-ঘামদি দুর্ধর্ষ ম্যাচের স্পেশ্যাল টিকিট ক্রয় করেছেন। নিলামের মাধ্যমে টিকিটের বিশাল পরিমাণ দর উঠেছে।

এই টিকিট থেকে প্রাপ্ত অর্থ চ্যারিটির জন্য খরচ করা হবে। ঘটনা হল, এখন বিশ্ব ফুটবলে মধ্যপ্রাচ্যের রাজত্ব চলছে। কাতার সফলভাবে বিশ্বকাপ আয়োজন করার পরেই রোনাল্ডোকে রেকর্ড অর্থে সই করিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের। নাসেরের প্রবল প্রতিপক্ষ আল হিলাল আবার মেসিকে মরশুম শেষে সই করানোর জন্য বিশাল অর্থ অফার করেছে। মেসি সৌদি সরকারের পর্যটন-দূত। মেসি যে ক্লাবে বর্তমানে খেলেন সেই পিএসজির মালিকও কাতারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...