ফুটবল বিশ্বে কিংবদন্তি পেলের যে ৬ রেকর্ড এখন ভাঙতে পারেনি কেউ
মাত্র ১৫ বছর বয়সে যোগ দিয়েছিলেন ব্রাজিলের ক্লাব স্যান্টোসে। এই ক্লাবে কাটানো পরবর্তী ১৮ বছরে জিতেছে অসংখ্য ট্রফি। ১৭ বছরে ব্রাজিলে জাতীয় জার্সি গায়ে বিশ্বকাপ খেলে গড়েছেন অসংখ্য কীর্তি।
দেশের হয়ে সর্বোচ্চ গোল : আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনও পেলের। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। পেলের এই রেকর্ডে এখনও কেউ ভাগ বসাতে পারেনি। ব্রাজিলের হয়ে নেইমারের গোল সংখ্যা ৭১।
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে অংশগ্রহণ ও জয় : সবচেয়ে কম বয়সে ফুটবল বিশ্বমঞ্চে খেলেছেন পেলে। আর ওইবারই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ব্রাজিল। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে সেলেসাওদের সোনালি ট্রফি এনে দেন পেলে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই কিংবদন্তী।
বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী গোলদাতা : ১৯৫৮ বিশ্বকাপে ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন পেলে। তার ওই গোলের সুবাদেই সেমিফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। তখন পেলের বয়স হয়েছিল ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ফুটবল ইতিহাসে নাম লেখান এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
এক বছরে সর্বাধিক গোল : এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেলের। ১৯৫৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১২৭টি গোল করেন এই ফুটবল সম্রাট।
বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী হ্যাটট্রিকম্যান : ১৯৫৮ বিশ্বকাপে প্রথম সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেব হ্যাটট্রিক করেন পেলে। তখন পেলের বয়স হয়েছিল ১৭ বছর ২৪৪ দিন। সেই ম্যাচে ফ্রান্সকে ৫-২ গোলে হারায় সেলেসাওরা।
সর্বোচ্চ বিশ্বকাপজয়ী ফুটবলার : ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। পেলেই একমাত্র ফুটবলার, যার নামের পাশে তিনটি বিশ্বকাপ জয়ের খেতাব রয়েছে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ জয়ী দলের সদস্য এই ফুটবল ঈশ্বর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
