| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল জাপান-জার্মানি ম্যাচের প্রথমার্ধ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৩ ২০:০২:০৭
শেষ হল জাপান-জার্মানি ম্যাচের প্রথমার্ধ, জেনে নিন ফলাফল

প্রথমার্ধেই ১৪টি আক্রমণ করেও অবশ্য মাত্র ১টি গোল আদায় করতে পেরেছে জার্মানি। প্রথমার্ধ শেষে জার্মানি জাপানের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে আছে।

এদিন জাপান মাঠে কেবল ডিফেন্স করতে করতে ব্যস্ত ছিল। প্রথমার্ধেই জার্মানি মোট ১৪টি আক্রমণ সংগঠিত করেছে। যার ৫টি আবার গোলমুখে রেখেছে জার্মানির ফুটবলাররা। এছাড়াও বল দখলেও জার্মানির ছিল একচ্ছত্র আধিপত্য। জার্মানির ৮১ শতাংশের বিপরীতে জাপান রাখতে পেরেছিল ১৯ শতাংশ মাত্র।

এরমধ্যে জার্মানি যে একটি গোল দিয়েছে সেটিও পেনাল্টির সৌজন্যে। ম্যাচের ৩৩ মিনিটে জাপানের গোলরক্ষক শুইচি গোন্ডা জার্মানির জশুয়া কিমিখকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এলকায় গুন্ডোয়ান।

প্রথমার্ধের ইনজুরি সময়েও জাপানের জালে বল জড়ায় জার্মানির কাইল হাভার্জ। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...