| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মেসিকে টপকে ইয়ামালের নতুন রেকর্ড: এখন লক্ষ্য কেবল নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৫ ১২:১৭:০৬
মেসিকে টপকে ইয়ামালের নতুন রেকর্ড: এখন লক্ষ্য কেবল নেইমার

মেসিকে পেছনে ফেললেন ইয়ামাল: ড্রিবলিংয়ে এখন সামনে শুধু নেইমার

নিজস্ব প্রতিবেদক: মাঠে বল পায়ে প্রায়ই লিওনেল মেসি বা নেইমারের স্মৃতি মনে করিয়ে দেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। এবার কেবল খেলায় নয়, গাণিতিক পরিসংখ্যানেও তিনি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি মেসিকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০২৫ সালে এখন পর্যন্ত ৩০৭ বার সফল ড্রিবলিং করেছেন ইয়ামাল, যা তাকে এই তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি সফল ড্রিবলিংয়ের বিশ্ব রেকর্ডটি এখনো ব্রাজিলিয়ান তারকা নেইমারের দখলে। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে নেইমার মোট ৩৩৫টি সফল ড্রিবলিং করেছিলেন।

মজার বিষয় হলো, এই তালিকার সেরা দশে লিওনেল মেসির নাম রয়েছে পাঁচবার। কিন্তু একক কোনো বছরে সফল ড্রিবলিংয়ের সংখ্যার বিচারে ইয়ামাল এখন মেসির চেয়েও এগিয়ে।

চলতি মৌসুমে চোট ও মাঠের বাইরের কিছু বিতর্ক ইয়ামালের ছন্দে কিছুটা বাধা দিলেও তিনি দ্রুতই নিজেকে ফিরে পেয়েছেন। পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি ১০টি গোল করিয়েছেন তিনি। বল নিয়ে তার এই নিখুঁত কারিকুরি এখন ইউরোপের যেকোনো রক্ষণভাগের জন্য বড় আতঙ্কের নাম।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...