| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শাকিব বুবলীর সম্পর্কের বিষয়ে সবশেষ যা জানা গেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ২০:৫০:২৯
শাকিব বুবলীর সম্পর্কের বিষয়ে সবশেষ যা জানা গেল

বিষয়টি নিয়ে এই দুই তারকা সেসময় সরাসরি কোনো মন্তব্য না করলেও, এবার গণমাধ্যমের কাছে তাদের সর্ম্পক নেই বলে ঈঙ্গিত দিলেন শাকিব খান।

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কী দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?’

তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

তিনি আরও বলেন, ‘বুবলির সন্তানের কথা কী আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।’

সন্তান শেহজাদ খান বীরে কথা ভেবে বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন না বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।শবনম বুবলি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ ও দূরত্বের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...