পরবর্তী দুই ম্যাচ নিয়ে যা বললেন সাকিব
হ্যাগলি ওভালে ম্যাচ শেষে সাকিব আল হাসান পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ‘ম্যাচে কখনোই ছন্দে ছিলাম না। ব্যাটিংয়ের দুশ্চিন্তা কাটেনি, এখানে উন্নতির প্রয়োজন। এমন উইকেটে আমাদের কীভাবে বোলিং করতে হবে, সেই উপায়ও খুঁজে বের করতে হবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েটি ক্রিকেটের পারফরম্যান্স যাচ্ছে তাই। অন্যদলগুলো পাওয়ার প্লে ব্যবহার করে যেখানে এগিয়ে থাকছে। সেখানে বাংলাদেশ পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়ছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ সময়ে পাওয়ার প্লে তে ৪২ গড়ে রান উঠেছে ৭১০। সর্বোচ্চ রান জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটে ৬০। সর্বনিম্ন পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ২৫। ডট বলের হিসেবতো আরও ভয়াবহ। শেষ ১৭ ম্যাচে গড়ে ৫০টি ডট বল দিয়েছেন ব্যাটাররা। রবিবার ৮ উইকেটে ১৩৭ রানের দলীয় ইনিংসে ডট বল ছিল ৫০টি। এটাই যেন বাংলাদেশের ‘ব্র্যান্ড অব ক্রিকেট’!
নতুন শুরুর পরও নতুন শুরু হচ্ছে না। নতুন কোচ, সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে। প্রতিবারই টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে- নতুন শুরু। কিন্তু সেই শুরুটা কোথায়? রবিবার মাঠ ছাড়ার আগে মলিন মুখে সাকিব আরও একবার বলে গেছেন, ‘দুটি ম্যাচে পরপর হেরে স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকতে হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরের দুই ম্যাচ আমাদের জন্য দারুণ কিছু হবে। সামনের দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
