| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালে এসে হার, যাদেরকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ০৯:৫৮:২৫
ফাইনালে এসে হার, যাদেরকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম

পাকিস্তান-শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনালে ঠিক এমনটাই হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে যাওয়ার রেকর্ড নেই। এই মাঠে টস জিতে অধিনায়ক চোখ বন্ধ করে মাঠে নামেন, প্রতিপক্ষ যতই রান করুক না কেন, যে দল তাড়া করে জয়ী হয় তারা নির্বিঘ্নে রান করে এবং জয় নিয়ে মাঠ ছাড়ে।

সব ক্ষেত্রে কোন ব্যতিক্রম নেই. গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফাইনালসহ দুবাইয়ে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারটি দল হেরেছে। চতুর্থ দল পাকিস্তান। তিনটি দল জিতেছে। এর মধ্যে ভারত দুইবার, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

এই তো এশিয়া কাপের ফাইনাল, পাকিস্তান খেলা থেকে এত সুবিধা পেয়েছে, অন্য কোনো দল এগুলো পেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ত। কিন্তু শুধু খারাপ ফিল্ডিংয়ের কারণেই পারেনি পাকিস্তান।

শুরুতে নাসিম শাহ এবং হারিস রউফ যে দুর্দান্ত বোলিং করছিলেন তাতেই ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে ১০০’ও পার হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়।

কিন্তু শুরুর দুর্দান্ত সূচনাই সম্ভবত পাকিস্তানিদের মনে আলস্যভাব তৈরি করে দিয়েছিল। যার ফলে একের পর এক মিস ফিল্ডিং, শাদাব খান যেভাবে ক্যাচ মিস করলেন, আসিফ আলি নিশ্চিত ক্যাচ ধরে ফেলছিলেন; কিন্তু শাদাব খান গিয়ে তাকে ধাক্কা দিয়ে সেটিকে ছক্কায় পরিণত করলেন। শেষ মুহূর্তে বাজে ফিল্ডিং এবং লুজ বল দিয়ে একের পর এক বাউন্ডারি এবং ছক্কা হজম করে পাকিস্তানিরা লঙ্কানদের রান তুলে দেয় ১৭০-এ।

ম্যাচ শেষে প্রথমে এই হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শুরুতে টস নিয়ে বলেন, ‘যে কোনো দলই টস নিয়ে চিন্তা করবে। তারা ভাববে টস জিতলেই বুঝি ম্যাচ জয়! কিন্তু শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি। তারা ম্যাচ নিয়ে ভেবেছে।’

ফিল্ডিং নিয়ে তিনি বলেন, ‘তারা অবশ্যই জয়ের দাবিদার। প্রথমত তারা আমাদের ভুলগুলোর পূর্ণ সুযোগ নিয়েছে। আমরা অনেক ভুল করেছি। আমরাও মানুষ, ভুল হতেই পারে। অথচ, টুর্নামেন্টজুড়েই আমরা ভালো খেলেছি।’

অধিনায়ক বাবর আজম বলেন, ‘অভিনন্দন শ্রীলঙ্কাকে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বিশেষ করে আমরা শুরুতে যেভাবে চেপে ধরেছিলাম, একটা জুটিই সেখান থেকে বের করে নিয়েছে তাদেরকে।... আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি। আমাদের ফিল্ডিং আজ কোনোভাবেই ভালো ছিল না। খুবই বাজে হয়েছে। আমাদের মিডল অর্ডার যেভাবে চেয়েছিলাম, সেভাবে ক্লিক করেনি।’

হাসারাঙ্গার ক্যাচ ধরতে গিয়ে আসিফ আলি আর শাদাব খানের সংঘর্ষ এবং শাদাবের আহত হয়ে পড়ে থাকার পর টুইট করে শোয়েব আখতার। তিনি লিখেন, ‘সে (শাদাব) আমাদের সেরা ফিল্ডার। এটা সম্ভবত তার জন্য একটা বাজে দিন। তবে, আমাদের দলের আরও ভালোভাবে ক্যাচিং কল কিভাবে দিতে হয়, তা শেখা উচিৎ। এ বিষয়টা এবারের এশিয়া কাপেই কয়েকবার ঘটেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...