| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দুই পরিবর্তন নিয়ে আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৬:৫৭:৫৩
দুই পরিবর্তন নিয়ে আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো শ্রীলঙ্কা

শিরোপা জিততে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। ফাইনালে মাঠে নামার আগে সুপার ফোরে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। নিয়মের খেলায় দুই দলই তাদের নিয়মিত একাদশ খেলোয়ার বসিয়েছে।

দুই পরিবর্তন করা শ্রীলঙ্কা সেই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে। সেই দুই পরিবর্তনের একজন ধনঞ্জয়া ডি সিলভা সম্ভবত ফাইনালের সেরা একাদশেও টিকে যাবেন। এই ক্রিকেটার ছাড়া লঙ্কানদের প্রথম তিনের অন্য কোনো পরিবর্তন আসার সুযোগ নেই।

দলটির দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুইজনেই আছেন দারুণ ফর্মে। এছাড়া দানুশকা গুনাথিলাকাও হুমকি হতে পারেন প্রতিপক্ষের জন্য। এছাড়াও ভানুকা রাজাপাকসে এবং দাসুন শানাকা মিডল অর্ডারে থাকছেন নিশ্চিতভাবে।

লঙ্কানরা বোলিং আক্রমণে বদল আনার খুব একটা সম্ভাবনা নেই। ওয়ানিন্দু হাসারাঙা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দিলশান মাধুশাঙ্কার সঙ্গে ফাইনালের একাদশে ফিরবেন আসিথা ফার্নান্দোও।

এদিকে পাকিস্তান পুরো আসরে প্রায় একই একাদশ খেলিয়ে যাচ্ছে। তারমধ্যে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া নাসিম শাহকে ফাইনালে ফেরাবে দলটি। এছাড়া প্রায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দলটি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখার জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাধুশাঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...