| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

বিপিএল থেকে সরে দাড়ালো বেশ কয়েকটি দল, একনজরে দেখেনিন দলগুলো

ফ্র্যাঞ্চাইজি লিগ ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১১:০৫:২৫
বিপিএল থেকে সরে দাড়ালো বেশ কয়েকটি দল, একনজরে দেখেনিন দলগুলো

এই সময়ে বিপিএলে দল অধিগ্রহণে নয়টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। যেখানে নিয়মিত ও তিনবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল গড়তে আগ্রহ দেখায়নি। শুধু তারাই নয়, বিপিএলে নিয়মিত ও বড় বাজেটের দল, বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস এবং জেমকন গ্রুপের খুলনা টাইটান্স দল গড়তে কোনো আগ্রহ দেখায়নি।

তবে আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল) দল কিনতে আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া মোনার্ক মার্ট ও মাইন্ড ট্রি নতুন। কয়েকদিনের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠান নির্বাচন করবে।

এবার আগেভাগেই তিন বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। পাশাপাশি এই তিন বছরের সূচিও চূড়ান্ত হয়েছে। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিটি আসরে অংশ নেবে সাতটি দল। দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করার কারণ জানাতে গিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছিলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...