| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শুরু হয়েছে বিপিএলের আনাগোনা, এবার খেলবে ৫ পুরাতন ফ্রাঞ্চাইজি, দেখেনিন দলগুলো

ফ্র্যাঞ্চাইজি লিগ ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ০৯:৫৭:২৭
শুরু হয়েছে বিপিএলের আনাগোনা, এবার খেলবে ৫ পুরাতন ফ্রাঞ্চাইজি, দেখেনিন দলগুলো

বিপিএলের এবারের আসর শুরু হতে যাচ্ছে ৫ জানুয়ারি থেকে। বিসিবি এবারের মৌসুমে দল বিক্রির চেষ্টা করছে সম্পূর্ণ নতুন ফর্মে। বিসিবি বিপিএলের নবম, দশম এবং একাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ২ আগস্ট ঘোষণা করেছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি তিন বছর চলবে।

প্রতিটি প্রতিযোগিতায় সাতটি দল খেলবে। আগ্রহী প্রার্থীদের ৩০ আগস্টের মধ্যে বিসিবিতে আবেদন জমা দিতে হবে। তাই আর মাত্র ৫ দিন বাকি। জানা গেছে, এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ফিরছে বিখ্যাত করপোরেট প্রতিষ্ঠানগুলো।

বিশেষ করে বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ আবারও ফ্র্যাঞ্চাইজ কিনতে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, অন্তত পাঁচ প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

বিসিবি সূত্রে জানা গেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা নেই। বিপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি অচিরেই কাগজপত্র জমা দিবে। বসুন্ধরা গ্রুপের অধীন রংপুর রাইডার্স, আকতার ফার্নিচারের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন গ্রুপের ফরচুন বরিশালও অংশ নিবে বিপিএলে।

এর বাইরে প্রগতি গ্রুপের মালিকানায় সিলেট সানরাইজার্স অংশ নেওয়ার জন্য প্রস্তুত। রাজশাহী ও খুলনার ফ্র্যাঞ্চাইজির খবর এখনো মিলেনি। নিশ্চিত কিছু জানা যায়নি বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটসের বিষয়ে। তবে শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ থাকার কথা বিপিএলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...