| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট নিয়ে স্টোকসের নতুন চাওয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৬:২০:২৪
ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট নিয়ে স্টোকসের নতুন চাওয়া

তিন সংস্করণের ব্যস্ততার কারণে কিছুদিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় 50 ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই এই সংস্করণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে উসমান খাজা বলেছিলেন ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মারা যাচ্ছে।

ওয়াসিম আকরাম বলেছেন, ৫০ ওভারের ক্রিকেটকে বাদ দেয়ার কথা। যদিও ওয়ানডের ক্রিকেটের এখনই শেষ দেখছেন না কুইন্টন ডি কক। সাউথ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার মনে করেন, ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যত এখনও উজ্জ্বল।

ওয়ানডে ক্রিকেট নিয়ে অনীহা বেড়ে যাওয়ায় কদিন আগে সেটিকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। একই কথা বলেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। দ্য হান্ড্রেডের উদাহরণ দিয়ে এবার ওয়ানডে ক্রিকেটের জৌলুস টিকিয়ে রাখতে এটিকে ৪০ ওভারে নামিয়ে আনতে বলেছেন স্টোকস।

এ প্রসঙ্গে স্টোকস বলেন, ‘আপনি ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দিকে তাকান, এটি সম্পূর্ণ একটি নতুন সংস্করণ কিন্তু টি-টোয়েন্টির সঙ্গে ঠিকই চলছে। এটা আমরা পরখ করে দেখতে পারি। আমার ব্যক্তিগত দৃষ্টিভঙি হলো তারা এটিকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনতে পারে।’

ইংল্যান্ডের অলরাউন্ডার আরও বলেন, ‘যেহেতু এখন অনেক ক্রিকেট খেলা হয় তাই তিন সংস্করণকে বাঁচিয়ে রাখতে সূচি এবং পরখ করে দেখা যেতে পারে। আপনি যদি ৫০ এর জায়গায় ৪০ ওভার দেখেন তাহলে আমার মনে হয় এটি একটি সমাধান’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...