সাকিব ১, আফিফ ৪
লিটন দাসের কথাই ধরা যাক। ঘরোয়া ক্রিকেট লিগে ওপেনারে ব্যাট করা এই ব্যাটসম্যানকে নিয়ে গত পাঁচ বছরে এক নম্বর থেকে সাত নম্বরে ব্যাট করেছে বাংলাদেশ। শুধু লিটন দাসই নন আরও বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা সঠিক জায়গায় সুযোগ না পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন।
তবে এই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বিসিবি।তাই এশিয়া কাপে আফিফ হোসেনকে চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। মুশফিকের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ ও চারে দেখা গেছে আফিফকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচে ও পরের ম্যাচে চারে নেমেছিলেন তিনি।
শেষ ম্যাচে মাহমুদউল্লাহ একাদশে আসার পর আফিফকে নামানো হয় ছয়ে। এশিয়া কাপের দলে ফিরেছেন মুশফিক। আছেন মাহমুদউল্লাহ। তবে তাদের দুজনকে ছাপিয়ে আফিফ চারে ব্যাটিং করবেন সেই নিশ্চয়তা খালেদ মাহমুদ দিয়ে রেখেছেন, “এবার আর আফিফকে নিয়ে টানা হ্যাঁচড়া হবে না।”
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার গণমাধ্যমে বলেছেন, “আমরা ওখানেই (চার) ওকে খেলাবো। আমরা যেটা চাই, সেটা হলো আমরা সুনির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা, ও আক্রমণাত্মক।”
“আমরা মনে করি আফিফকে ওই জায়গাতেই খেলানো উচিত। কারণ সে আমাদের ভবিষ্যৎ, সে আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যে তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই আমরা ওকে ওই সুযোগটা করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
