| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ বাছাইপর্বের খেলা হবে যে দেশে, দেখেনিন দিনক্ষণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ১৩:৪৮:১৭
এশিয়া কাপ বাছাইপর্বের খেলা হবে যে দেশে, দেখেনিন দিনক্ষণ

এশিয়ান কাপের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো এই মাসের ২০ আগস্ট থেকে শুরু হবে একটি দল নির্বাচনের জন্য। এবারের বাছাই পর্বে চারটি দল অংশ নেবে। এবারের এশিয়ান কাপের বাছাইপর্বের সবগুলোই অনুষ্ঠিত হবে ওমানের মাস্কাটে।

এমিরেটসের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে চার দিনব্যাপী এ বছরের এশিয়া কাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। যেখানে মূল পর্বে জায়গা পাওয়ার জন্য লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং ও সিঙ্গাপুর। এশিয়ান কাপের বাছাইপর্ব ২০ আগস্ট শুরু হয়েছে এবং ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

এশিয়া কাপের বাছাইপর্ব আয়োজনের সুযোগ পেয়ে ওমান ক্রিকেটের সভাপতি এবং এসিসির সহ-সভাপতি পঙ্কজ খিমজি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব আয়োজনের সুযোগ পেয়ে আমরা খুব কৃতজ্ঞ। বাছাইপর্ব খেলতে আসা সব দলকে সর্বোচ্চ আতিথেয়তা এবং সুযোগ-সুবিধা দেওয়ার বিষয় আমরা নিশ্চিত করতে চাই। এছাড়াও আমাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেটকে ধন্যবাদ জানাই।’

এবারের এশিয়া কাপে মূল পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কা। বাছাইপর্বে চারটি দল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), হংকং, কুয়েত এবং সিঙ্গাপুর প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচে মুখোমুখি হবে। এবারের এশিয়া কাপ এবং এর বাছাইপর্বের সবগুলো ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়া কাপ বাছাইপর্বের সূচি:

দিন

ম্যাচ

সময়

২০ আগস্ট

সিঙ্গাপুর-হংকং

রাত ৮টা

২১ আগস্ট

ইউএই-কুয়েত

রাত ৮টা

২২ আগস্ট

ইউএই-সিঙ্গাপুর

রাত ৮টা

২৩ আগস্ট

কুয়েত-হংকং

রাত ৮টা

২৪ আগস্ট

সিঙ্গাপুর-কুয়েত

সন্ধ্যা ৬টা

২৪ আগস্ট

হংকং-ইউএই

রাত ১০টা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...