বিশাল রানের ব্যবধানে শেষ হলো নিউজিল্যান্ড-স্কটল্যান্ডের ম্যাচ, দেখেনিন ফলাফল
জিতে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের পরাস্ত করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৫৪ রান করে। টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই ফরম্যাটে যেকোনো দলের হয়ে অষ্টম সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও এটি।
কিউইদের এত বড় সংগ্রহ আনার জন্য দায়ী মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েল। চ্যাপম্যান ৪৪ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্রেসওয়েল ২৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন।
এছাড়া ওপেনার ড্যান ক্লেভার ১৬ বলে ২৮ আর জেমস নিশাম ১২ বলে এক চার, ৩ ছক্কায় খেলেন ২৮ রানের অপরাজিত ইনিংস।
জবাবে কখনই ম্যাচে ছিল না স্কটল্যান্ড। ৬৭ রানে ৫ উইকেট হারানো দলটি ৯ উইকেটে ১৫২ রানে থামে। ক্রিস গ্রিভস করেন দলীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৭ রান। ১২ বলে ২২ করেন অধিনায়ক রিচি বেরিংটন।
নিউজিল্যান্ডের জেমস নিশাম ৯ রানে আর মাইকেল রিপন ৩৭ রানে নেন দুটি করে উইকেট।
