| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: টি-২০ তে টানা দুই সেঞ্চুরি, এ যেন বিশ্বরেকর্ডের ছড়াছড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৩:০৭:৩৯
অবিশ্বাস্য: টি-২০ তে টানা দুই সেঞ্চুরি, এ যেন বিশ্বরেকর্ডের ছড়াছড়ি

এবার নরওয়ের বিপক্ষে সেঞ্চুরি করলেন ম্যাকিওন। এতে করে অন্তত তিনটি বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন ফরাসি ওপেনার।

এর সাথে, ম্যাককিওন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপীয় উপ-আঞ্চলিক বাছাইপর্বের টানা ২ ম্যাচে সেঞ্চুরি করেন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ২ ম্যাচে সেঞ্চুরি করেছেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৩টি ইনিংসে ম্যাককেয়নের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়িয়েছে ২৮৬ রান। তিনি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫৪ বলে ৭৬ রান করেন। পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫৩ বলেই করেছেন ১০১ রান।

ক্যারিয়ারে প্রথম তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ম্যাককেয়নের থেকে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙে দিয়েছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান।

ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে টানা ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসের নিরিখে ম্যাককেয়নের থেকে বেশি রান করেছেন কেবল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ফিঞ্চ ২০১৮ সালে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে পরপর তিনটি ইনিংসে যথাক্রমে ৮৪, অপরাজিত ৬৮ ও ১৭২ রান করেছিলেন। সবমিলিয়ে তিন ইনিংসে তার রান ছিল ৩২৪।

নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে ম্যাককেয়নের সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ফ্রান্স। জবাবে ১৯.২ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় নরওয়ে। ফ্রান্স জেতে ১১ রানে।

ম্যাককেয়ন এই ম্যাচে শুধু সেঞ্চুরিই করেননি, বল হাতে ২৭ রান দিয়ে ৩টি উইকেটও দখল করেন। তাই ম্যাচসেরার পুরস্কারটিও জিতেছেন তরুণ এই ক্রিকেটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...