| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে তামিম খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ২২:০৬:৩৫
টি-২০ বিশ্বকাপে তামিম খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সুজন

সফরে যাওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিছেন যে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে তামিমকে উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি খেলতে হবে।

ক্রিকেট বোর্ডের চাওয়া ওয়েস্ট ইন্ডিজে চলতি সফর থেকেই তামিম টি-টোয়েন্টিতে ফিরুক। যদিও এ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তামিম। টি-টোয়েন্টি থেকে তার নেওয়া ছয় মাসের ছুটি শেষ হবে জুলাইয়ে।

উইন্ডিজ সফরে যাওয়ার পথে কাতারের দোহায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ব্যক্তিগত সফরে উইন্ডিজ যাওয়া বিসিবির আরেক পরিচালক ওবায়েদ নিজাম টি-টোয়েন্টিতে তামিমকে ফেরার অনুরোধ করেছেন।

আনুষ্ঠানিকভাবে দলের অংশ নন বলে এর বেশি কিছু করা তার পক্ষে সম্ভবও নয়। পাশে থাকা ধারাভাষ্যকার আতহার আলী খান তো মজা করে তামিমকে এমনও বলেন, ‘আরে ভাই, ফান ক্রিকেট হিসেবেই খেল না!’

শুনে তামিমের মুখে বিব্রত হাসি- যার অনুবাদ সম্ভবত টি-টোয়েন্টি থেকে নেওয়া বিরতিটা এখনই ভাঙতে চাচ্ছেন না তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সবশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই অভিজ্ঞ তামিমকে দলে চায় ম্যানেজমেন্ট।

তবে ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে উইন্ডিজ সফরে তামিম টি-টোয়েন্টি খেলবেন কিনা তা হলফ করে বলা মুশকিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...