| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজ একাই নিলো ৪ উইকেট, ৪ মেইডেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১২:০২:৩০
মিরাজ একাই নিলো ৪ উইকেট, ৪ মেইডেন

অ্যান্টিগার নর্থ সাউন্ডে এই টেস্টে টসভাগ্য সহায় হয়নি নতুন করে নেতৃত্ব পাওয়া বাংলাদেশ দলের সাকিবের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। তার অর্থ হল বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে পড়ে মহা বিপদে। ইনিংসের দ্বিতীয় বলে শুন্য রানে আউট হয় জয়। এর পরে শুরু হয়ে শুন্য রানে আউট হাওয়ার প্রতিযোগিতা। টানাতিন টা ব্যাটসম্যান শুন্য রানে আউট হয়ে যান।

১০৩ রানে অলআউট হাওয়ার ইনিংসে মোট ০ রানে আউট হয় ৬ জন ক্রিকেটার। তবে তামিম কিছুটা রান পান এবং দুঃসময়য়ে সাকিব ফিফটি রানের এক ভালো ইনিংস খেলেন। ক্যারিবীয়রা তাদের পেস বোলিংয়ে ১০৩ রানে বাংলাদেশকে সর্বনাশ করে ছেড়ে দেয়।

শুরু হয় ক্যারিবীয়দের ব্যাটিংয়ের পালা। যেখানে বাংলাদেশ ব্যাটার দলকে ভরাডুবি করে ছেড়ে দেয় সেখানে পেসারা দেখায় বলিং যাদু। মুস্তাফিজ, ইবাদাত, খালিদের সাথে যুক্ত হয় দুই স্পিনার সাকিব-মিরাজ।টাইগারদের বোলিং দাপোটে ক্যারিবীয়রা ২ উইকেট হারিয়ে ফেলে ৩৯ রান করতে। শেষ হয় প্রথম দিন।

ওয়েস্ট ইন্ডিজ সময় অনুযায়ী আজ সকাল ১০ টা শুরু হয়ে ম্যাচের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও টাইগার পেসাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংদের কড়া নজরদারীতে রাখে। দিনের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এর পরে ৯৪ রান করা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রেইগ ব্র্যাথওয়েটকে ঘরে ফেরান খালেদ।

তবে মজার বিষয় হল বাঙ্গালদেশ দলের অন্যতম অফস্পিনার মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসের প্রথম দিন বল করতে আসে প্রতি ওভারে ৪ রান করে দিয়ে মাত্র ৭ ওভার বল করে রান দেন ২৮ রান। কিন্তু দ্বিতীয় দিনে দেখা যায় ভিন্ন রুপ।

দ্বিতীয় দিন ১৫.৫ ওভারে মাত্র ৩১ রান দিয়েই নিয়েছেন ৪টি উইকেট। যেখানে ছিল চারটি মেইডেন ওভারও। দুই দিনের দুই রকম প্রদর্শনীর পেছনে মুমিনুল হক ও তাইজুল ইসলামকে বড় কৃতিত্ব দিয়েছেন মিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...