| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

১৮৭ টাকায় দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ পুরো সিরিজ, দেখবেন যে ভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১১:৩১:১১
১৮৭ টাকায় দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ পুরো সিরিজ, দেখবেন যে ভাবে

বরাবরের মতো স্বাগতিক দেশের কাছেই রয়েছে পুরো সিরিজের সম্প্রচার স্বত্ব। তাদের থেকে ফিড কিনেই বাংলাদেশে খেলা সম্প্রচার করার কথা ছিল বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর। কিন্তু দুই পক্ষের মধ্যে শর্তের বনিবনা না হওয়ায় এখন পর্যন্ত মেলেনি ইতিবাচক কোনো খবর।

টিভি চ্যানেলের ব্যাপারে আশার কথা না জানা গেলেও, অনলাইনে খেলা দেখার ব্যবস্থা রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পুরো সিরিজটি লাইভ স্ট্রিম করার জন্য আইসিসিকে দিতে হবে মাত্র ২ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা।

বিশ্বের যেকোনো প্রান্তে হওয়া আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য আইসিসির পক্ষ থেকে চালু করা হয়েছে আইসিসি টিভি। যা চলছে অনেকদিন ধরেই। এখন টিভি সম্প্রচারের ঝামেলা শেষ না হওয়ায়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সমাধান হতে পারে এই আইসিসি টিভিই।

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলে এই লিংকে প্রবেশ করে নেওয়া যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুরো তিন সিরিজ সরাসরি দেখার পাস। সেজন্য দিতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ড দিয়ে।

অবশ্য গুঞ্জন শোনা যাচ্ছে, শেষ মুহুর্তে হয়তো সম্প্রচার স্বত্ব পেয়ে যেতে পারে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি। সেক্ষেত্রে টিভিতেই দেখা যাবে পুরো সিরিজ। কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হতে পারে সিরিজটি।

উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগামী ২৪ জুন থেকে হবে পরের টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...