| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সাকিব কিংবা মুমিনুল নয়, প্রস্তুত ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হলেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১৯:২৭:০৫
সাকিব কিংবা মুমিনুল নয়, প্রস্তুত ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হলেন যিনি

তবে জানা যায় সাকিব আল হাসানের পরিবর্তে মুমিনুল নয় দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস। টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুত খেলবে টাইগাররা- এটা আগে থেকেই নির্ধারিত ছিল । আর স্বভাবতই এই ম্যাচে নেতৃত্ব দেয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দলের সঙ্গে না থাকা টাইগার অলরাউন্ডার সময়মতো সেখানে পৌঁছাতে পারছেন না।

অবশ্য আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলেন দেশসেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সূত্র থেকে জানা যায় যে, সাকিব শুক্রবারে নয় দলের সঙ্গে যোগ দেবেন শনিবারে। বিসিবি প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আর প্রস্তুতি ম্যাচ শুরু হবে শনিবারেই।

এদিকে বাংলাদেশ দল এক দিন অনুশীলনও সেরে ফেলেছে। সেই অনুশীলনেও ছিলেন না সাকিব। ১১ জুন দলের সঙ্গে যোগ দিয়ে টেস্ট দলপতি সরাসরি খেলবেন সিরিজের প্রথম টেস্টে। ১৬ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ: ইয়ানিক ক্যারিয়া (অধিনায়ক), কলিন আর্কিবাল্ড, অ্যালিক অ্যাথানাজ, ত্যাজনারায়ন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টোন চেজ, টেভিন ইমলাচ, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুই, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...