| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ১৪:৫৬:১৭
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ চূড়ান্ত সূচি ঘোষণা

ক্যারিবীয়নদের বিপক্ষে সিরিজ খেলতে তিন বহরে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা। বেশ কিছু দিন আগে এই সফরের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিল। তবে গত বুধবার রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। সময়ের ব্যবধান ১১ ঘণ্টা হওয়ায় পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে।

আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের এই সিরিজের খেলাগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। পরে টি-টোয়েন্টি সিরিজের খেলা হবে রাত সাড়ে ১১টা ও ওয়ানডে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি-: প্রথম টেস্ট: ১৬-২০ জুন, অ্যান্টিগা, রাত ৮টাদ্বিতীয় টেস্ট: ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়া, রাত ৮টা

প্রথম টি-টোয়েন্টি: ২ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিটদ্বিতীয় টি-টোয়েন্টি: ৩ জুলাই, ডমিনিকা, রাত ১১.৩০ মিনিটতৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই, গায়ানা, রাত ১১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে: ১০ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিটদ্বিতীয় ওয়ানডে: ১৩ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিটতৃতীয় ওয়ানডে: ১৬ জুলাই, গায়ানা, সন্ধ্যা ৭.৩০ মিনিট. উল্লিখিত সূচি বাংলাদেশ সময় অনুযায়ী

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...