| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের প্লে-অফ-ফাইনাল ম্যাচের ভেন্যু চূড়ান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১১:০০:৩৬
আইপিএলের প্লে-অফ-ফাইনাল ম্যাচের ভেন্যু চূড়ান্ত

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি ছাড়াও প্লে-অফের আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদের পাশাপাশি কলকাতায় হবে প্লে-অফের ম্যাচগুলো।

প্লে-অফের ম্যাচ গুলোতে গ্যালারির ধারণ ক্ষমতার পুরো অংশ জুড়েই দর্শক থাকবে। কলকাতায় ২৪ ও ২৫ মে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে।

এরপর ২৭ মে আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ মে। আসরের প্রাথমিক পর্বের ম্যাচগুলোর সূচি আগে জানালেও প্লে-অফের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছিল বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল।

এবার তাই প্রাথমিক পর্বের মাঝপথেই সূচি জানিয়ে দিলো তারা। আসরের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহারাষ্ট্রের চারটি স্টেডিয়ামে। প্লে-অফের ম্যাচগুলোতে চিন্তাভাবনায় পরিবর্তন আনছে সংশ্লিষ্টরা।

এদিকে ২৪ মে থেকে লক্ষ্ণৌতে শুরু হচ্ছে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। প্রতিবার তিনটি দল অংশ নিয়ে থাকে 'মেয়েদের আইপিএল' খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। এই আসরটি চলবে ২৮ মে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...