| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ চরম দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৬ ১১:১৭:৩২
এই মাত্র পাওয়াঃ চরম দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস

এর আগে আইপিএলের গত আসর শুরু হয়েছিল ভারতের মাটিতে। ওই সময় ভারতে ব্যাপকভাবে করোনার হানা ছিল। এর ফল স্বরূপ কোভিডের বিস্তৃতি দেখা দিলে একে একে আক্রান্ত হতে থাকেন ক্রিকেটার ও কোচরা। সেই সাথে টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যের মধ্যেও হানা দেয় করোনা। ফলে ব্যাপকভাবে কোভিড ছড়িয়ে পড়ার কারণে মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছিল আইপিএলের গত আসর। ক্রিকেটারদেরকেও মাঝপথেই ফিরিয়ে দেয়া হয়েছিল নিজ নিজ দেশে।

১৪ তম আসরের বাকি অংশ অবশ্য পরবর্তিতে আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসর ভারতের মাটিতেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে এবারও মুস্তাফিজের দল দিল্লী ক্যাপিটালসে হানা দিয়েছে কোভিড।

দিল্লীর ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিডে আক্রান্ত হয়েছেন। ফারহার্টের আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল আয়োজকরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে দিল্লীর মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছে ফারফার্টকে।

বিবৃতিতে বলা হয়, ‘’দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লীর মেডিক্যাল দল।‘’

কোভিডের প্রভাবমুক্ত থাকতে এবারের আইপিএল আয়োজনের ক্ষেত্রে বাদ দেয়া হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ। গোটা টুর্নামেন্ট চারটি ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি নিম্নমুখী হলেও ক্রিকেটারদের কঠোর বায়োবাবলের মধ্যেই আয়োজন করা হচ্ছে আইপিএলের এবারের আসর।

উল্লেখ্য, দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্তে এবারের আসরে খেলেছে মোট চারটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে জয়লাভ করার পর টানা দুই ম্যাচে হেরে বসেছিল মুস্তাফিজের দল। তবে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে দিল্লী। ফলে চার ম্যাচে দুই জয় ও দুই হারে মোট ৪ পয়েন্ট রয়েছে দিল্লীর নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...