| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা জানাল ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২২ ২২:২০:২৯
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বার্তা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান হলো ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়া। দুই দেশের মধ্যে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার মধ্যেই থেকে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

ভারতের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি সামনে এসেছে। একই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আসাদ আলম সিয়ামের নিয়োগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত কি না।

জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপথ নিয়ে ভারত আগেও তাদের অবস্থান জানিয়েছে। ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চেয়েছে। বিদ্যমান কাঠামোর মধ্যে থেকেই দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় ভারত প্রস্তুত।

বাংলাদেশের বিমানবাহিনীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন

ব্রিফিংয়ে ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। ভারতীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এবারের মহড়ায় বাংলাদেশ একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে অংশ নেবে।

এ বিষয়ে জয়সোয়াল আবারও দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নেওয়ার ভারতের অবস্থানের কথা তুলে ধরেন।

‘তরঙ্গ শক্তি ২০২৬’ মহড়া ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের মহড়ায় বিভিন্ন দেশের বিমানবাহিনীর অংশগ্রহণের পাশাপাশি আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে যুক্ত থাকবে।

তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক জানতে চান, সফর নিয়ে আলোচনার সময় বাংলাদেশ আগে যে কয়েকটি শর্তের কথা জানিয়েছিল, নতুন করে আলোচনা শুরুর ক্ষেত্রে সেগুলো প্রত্যাহার করা হয়েছে কি না।

জবাবে জয়সোয়াল এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে বলেন, এ মুহূর্তে বলার মতো কিছু থাকলে পরে জানানো হবে।

জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে কি না

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়েও জয়সোয়ালের কাছে জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে এখনো কোনো তথ্য নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, দুই দেশের বিদ্যমান কাঠামোর মধ্যে থেকে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অবস্থানেই রয়েছে নয়াদিল্লি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...