| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২০ ১১:২৩:৪৪
নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, বাংলা নববর্ষ, শিক্ষা সহায়ক, টিফিন, কার্যভার, যাতায়াত, মোবাইল, ধোলাই, আপ্যায়ন, পাহাড়ি, হাওড়, দ্বীপ ও চর ভাতাসহ বিভিন্ন সুবিধার নতুন হার নির্ধারণ করা হয়েছে।

নতুন পে-স্কেলের গেজেট ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে তা প্রকাশ্যে আসে। গেজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা ও এসব সুবিধা পাওয়ার শর্ত বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

তবে সব ভাতা একই সময় থেকে কার্যকর হবে না। বিশেষ করে নতুন বাড়িভাড়া ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাড়িভাড়া ভাতা

নতুন পে-স্কেলে গ্রেড ও কর্মস্থল অনুযায়ী বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে।

গ্রেড ২০ থেকে ১৬ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ, নির্ধারিত অন্যান্য বড় শহর ও সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৪০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।

গ্রেড ১৫ থেকে ১০ পর্যন্ত এ হার যথাক্রমে ৫০, ৪০ ও ৩৫ শতাংশ।

গ্রেড ৯ থেকে ৬ পর্যন্ত বাড়িভাড়া যথাক্রমে ৪৫, ৩৫ ও ৩০ শতাংশ।

আর গ্রেড ৫ থেকে ১ ও তদূর্ধ্ব পর্যায়ের জন্য যথাক্রমে ৪০, ৩০ ও ২৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন বাড়িভাড়া ভাতার হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে প্রাপ্য হবে।

চিকিৎসা ভাতা

বয়স অনুযায়ী সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতার হার নির্ধারণ করা হয়েছে।

৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছর ১ দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ বছর ১ দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাওয়া যাবে।

অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার বিধান রাখা হয়েছে।

বাংলা নববর্ষ ভাতা

নতুন পে-স্কেলে সব কর্মচারী আহরিত মূল বেতনের ১০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্যও এ ভাতা দেওয়ার বিধান রয়েছে।

শিক্ষা সহায়ক ভাতা

সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা হারে শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১ হাজার টাকা পাওয়া যাবে।

স্বামী ও স্ত্রী দুজনই সরকারি কর্মচারী হলে একই সন্তানের জন্য দুজন আলাদাভাবে এ ভাতা পাবেন না। বয়সের সনদ দাখিল সাপেক্ষে সন্তানের বয়স ২৩ বছর পর্যন্ত এ ভাতা প্রাপ্য হবে।

টিফিন ভাতা

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন।

তবে কোনো প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে দুপুরের খাবার বা টিফিন সরবরাহ করা হলে সংশ্লিষ্ট কর্মচারী এ ভাতা পাবেন না।

কার্যভার ভাতা

চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা পাবেন।

যাতায়াত ভাতা

১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সিটি করপোরেশন এলাকায় কর্মরত হলে মাসে ৬০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।

মোবাইল ভাতা

নতুন পে-স্কেলে মোবাইল ফোন ভাতার হারও নির্ধারণ করা হয়েছে।

৫ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।

ধোলাই ভাতা

যেসব কর্মচারীর ক্ষেত্রে ধোলাই ভাতা প্রযোজ্য, তারা মাসে ৩০০ টাকা করে এ ভাতা পাবেন।

আপ্যায়ন ভাতা

নির্ধারিত পদমর্যাদা অনুযায়ী আপ্যায়ন ভাতার হার নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাসে ২ হাজার টাকা, সিনিয়র সচিব ও সচিব ১ হাজার টাকা, অতিরিক্ত সচিব ৯০০ টাকা এবং যুগ্মসচিবসহ অন্যান্য প্রাধিকারভুক্ত কর্মচারীরা মাসে ৬০০ টাকা আপ্যায়ন ভাতা পাবেন।

পাহাড়ি ভাতা

পার্বত্য জেলার জেলা সদর ও সদর উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে পাহাড়ি ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা মাসে ৫ হাজার টাকা।

অন্যান্য উপজেলায়ও মূল বেতনের ২০ শতাংশ হারে পাহাড়ি ভাতা দেওয়া হবে। সেখানে সর্বোচ্চ সীমা ৫ হাজার ৫০০ টাকা।

হাওড়, দ্বীপ ও চর ভাতা

হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা মাসে ৫ হাজার টাকা।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা

প্রশিক্ষণ কাজে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণে থাকা ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ হারে মাসিক প্রেষণ ভাতা পাবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ভাতা

নতুন পে-স্কেলে নিবন্ধিত প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য বিশেষ ভাতার বিধান রাখা হয়েছে।

এ ক্ষেত্রে সন্তানপ্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।

নতুন পে-স্কেলে ভাতার বড় পরিবর্তন

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার হার ও যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। তবে কোন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং কারা কোন সুবিধা পাবেন, তা সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...