| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৮ ১১:৩০:২৫
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পূর্বনির্ধারিত সময়ের এক দিন পর শুরু হবে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত ছিল।

তবে ওই দিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে পূর্বনির্ধারিত দিনে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।

এ কারণে ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।

দেশের সংশ্লিষ্ট কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন তারিখ অনুযায়ী পাঠদান কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

অর্থাৎ একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর জন্য শিক্ষার্থীদের এখন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূর্বনির্ধারিত ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে এক দিন পিছিয়ে শুরু হবে ক্লাস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...