মালয়েশিয়ায় একসঙ্গে ৮৭ বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে চারটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা সকাল ৯টা থেকে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে অভিযানগুলো পরিচালনা করেন। এসব অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও মালয়েশিয়ায় অবস্থানের বৈধতা যাচাই করা হয়।
এর মধ্যে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক।
আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ কাগজপত্র না থাকা বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারা অনুযায়ী, বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগও রয়েছে। পাশাপাশি ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
আটক ১১২ জনকে পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না তারেক রহমান
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত
