| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সাগর উত্তাল হওয়ার শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৫ ১১:৫১:৩৭
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সাগর উত্তাল হওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তা অনুযায়ী, ঝাড়খন্ড ও এর আশপাশে থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এর আগে এটি ছিল ঝাড়খন্ড অঞ্চলের একটি স্থল নিম্নচাপ। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য তুলনামূলক বেশি রয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও দেখা দিতে পারে বৈরী আবহাওয়াও। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে হবে এবং চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার এই পরিস্থিতির কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা থাকায় নৌযান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...